গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

২৩ মে ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM

© ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। কবে এ ফল প্রকাশ করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি কমিটি।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কবে এ ফল প্রকাশ করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পরপরই রাতে কিংবা আগামীকাল বুধবার সকালে ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে। আজ বিকেলে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। মানবিক শাখা ইউনিট ‘বি’ থেকে ৯৬ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

এদিকে গুচ্ছের 'এ' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ৩ জুন ও 'সি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ২৭ মে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান শাখা অর্থাৎ এ ইউনিটে পরীক্ষা দিতে আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এছাড়া বাণিজ্য শাখা অর্থাৎ সি ইউনিটে ৩৯ হাজার ৮৬৫ জন আবেদন করেছেন।

জার্সির সামনে বেটিং কোম্পানির স্পনসর নিষিদ্ধ করল প্রিমিয়ার …
  • ৩০ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপারকে দলে নিতে চায় ম্যানচেস্ট…
  • ৩০ জুলাই ২০২৬
জলাশয় পরিষ্কার নিয়ে বিরোধ, ভাতিজাদের হামলায় চাচী নিহত
  • ৩০ জুলাই ২০২৬
ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি, মাঠে নামবেন কবে?
  • ৩০ জুলাই ২০২৬
কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১
  • ৩০ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে শাস্তি দিতে ফিফার তদন্ত শুরু
  • ৩০ জুলাই ২০২৬