ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

০৬ মে ২০২৩, ০৮:৩৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ এই নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

অধিদপ্তর জানিয়েছে, মেধা, পছন্দ ও কোটা অনুযায়ী ৫৪০ পরীক্ষার্থীদেরকে ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ বিডিএস ভর্তি পরীক্ষা গত ৫ মে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দ, কোটা অনুযায়ী ৫৪০ জন পরীক্ষার্থীদেরকে ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

ট্যাগ: ফলাফল
ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতার প্রমাণ দিতে বিশ্ববিদ্যালয়ের ও…
  • ৩০ জুলাই ২০২৬
ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক
  • ৩০ জুলাই ২০২৬
বুটেক্স সাংবাদিক সমিতির নতুন কমিটি, সভাপতি রাতুল, সম্পাদক ম…
  • ৩০ জুলাই ২০২৬
মোশন সিকনেস কমাতে আইফোনের লুকানো ফিচার, চালু করবেন যেভাবে
  • ৩০ জুলাই ২০২৬
৭ হাজার টাকা দেনাকে কেন্দ্র করে অপহরণ ও বৈদ্যুতিক শকের দেওয়…
  • ৩০ জুলাই ২০২৬
তেল, দুধ, চিনি থেকে কতটা মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে ঢুকছ…
  • ৩০ জুলাই ২০২৬