মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৩৫ শিক্ষার্থী

১৩ মার্চ ২০২৩, ১২:৩৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৩৫ শিক্ষার্থী

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৩৫ শিক্ষার্থী © সংগৃহীত

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। প্রকাশিত ফলে এক কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ৩৫ শিক্ষার্থী।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ১৯ জন ছেলে এবং বাকি ১৬ জন মেয়ে।

আরও পড়ুন: বুয়েট-ঢাবি-মেডিকেলে চান্স পেলেন একই কলেজের ৮৬ জন

জানা গেছে, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়। পাসের হার শতভাগ। এবার কলেজের ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৩১ শিক্ষার্থী

কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, আমাদের শিক্ষার্থীরা বুয়েট এবং মেডিকেলকে টার্গেট করে পড়াশোনা করে। এখানকার শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা ও কঠোর তদারকির ফলে শিক্ষার্থীরা প্রতিবছর আশানুরূপ ফলাফল করছে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছেও সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী

এর আগে গত বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ৩২ জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষার্থী ভর্তি সুযোগ পায়।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন ও পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close