ফল নিরীক্ষায় সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৯ শিক্ষার্থী

১০ মার্চ ২০২৩, ১২:১৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ফল নিরীক্ষায় সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৯ শিক্ষার্থী

ফল নিরীক্ষায় সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৯ শিক্ষার্থী © ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৯ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১১ জন পরীক্ষার্থী। এ বোর্ডের কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পাননি। শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

আরও পড়ুন: ফল নিরীক্ষায় ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৩৪ জন

পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর বোর্ডের ৮১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
  • ১৩ জুন ২০২৬
পাকা আম কতটুকু পরিমাণে খাওয়া নিরাপদ?
  • ১৩ জুন ২০২৬
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ জুন ২০২৬
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত পুলিশ সদস্যদের শাস্…
  • ১৩ জুন ২০২৬
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
  • ১৩ জুন ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত?
  • ১৩ জুন ২০২৬
×