নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা প্রকাশ

০৩ নভেম্বর ২০২২, ১১:২৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে এই মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরপর রয়েছে ‘বি’ এবং সর্বশেষ ‘সি’ ইউনিট।

এছাড়া ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১০ হাজার ১৭৬ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ১৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: হাবিপ্রবির প্রথম মেধাতালিকা প্রকাশ

২০২১-২২ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে মোট ১০৮০টি আসনে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০টি, ‘বি’ ইউনিটে ৭০০টি এবং ‘সি’ ইউনিটে ২২০টি আসন রয়েছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬