কুবির ফল প্রস্তুত, প্রকাশ হতে পারে আজ 

০৩ নভেম্বর ২০২২, ০৮:১৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ হবে আজ রাতে। ফলাফল গুচ্ছের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে আগামীকাল থেকে থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটেও এই ফলাফল দেখা যাবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

তিনি বলেন, আজকে রাতে জিএসটির একটি  মিটিং আছে। মিটিং শেষে প্রকাশ করা হবে। তবে আজকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে না। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।

প্রকাশিত মেধাতালিকায় মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে বলে জানান তিনি।   

এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মো. সাইফুর রহমান বলেন, আমাদের ফলাফল প্রস্তুত রয়েছে। গুচ্ছের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হলে আমাদের এখানে কোনো বাধা থাকবে না।

উল্লেখ্য, এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের তুলনায় ২০২১-২২ শিক্ষাবর্ষে ২২ শতাংশ কম ভর্তি আবেদন পড়েছে। গত শিক্ষাবর্ষে তিন ইউনিটে ১ হাজার ৪০ আসনের বিপরীতে মোট আবেদন করেছিল ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। এতে প্রতি আসনে লড়ছিল ৪০ জন। তবে এবারের শিক্ষাবর্ষে ৩২ হাজার ৮৭ টি আবেদন জমা পড়েছে ও আসন প্রতি লড়বে ৩১ জন।

ট্যাগ: কুবি
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close