গুচ্ছে গণিতে ১৫ নম্বর পেয়েছেন কতজন?

২০ অক্টোবর ২০২২, ০৪:২৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে ১৫ থেকে ২০ এর মধ্যে নম্বর পেয়েছে ২৫০ জন শিক্ষার্থী। গণিত বিষয়ের উত্তর করেননি ৩৫ হাজারের বেশি ভর্তিচ্ছু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এক লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। এদের মধ্যে পাস করেছেন ৮৫ হাজার ৫৮২ জন। পাসকৃতদের মধ্যে গণিত বিষয়ের উত্তর করেছেন ৫০ হাজার ২৮০ জন। আর গণিত বিষয়ের উত্তর করেননি ৩৫ হাজার ৩০২ জন। 

ওই সূত্র আরও জানায়, গুচ্ছের ‘ক’ ইউনিটে গণিত বিষয়ে ১৫ থেকে ২০ এর মধ্যে নম্বর পেয়েছে ২৫০ জন। এছাড়া গণিতে ২০ এর ওপর নম্বর পেয়েছেন মাত্র দশজন শিক্ষার্থী।

‘ক’ ইউনিটের ফল বিশ্লেষণে দেখা গেছে, ৮০ নম্বরের ওপরে পেয়েছেন ৫০ জন, ৭০ এর ওপর এক হাজার ৬২১ জন, ৬০ এর ওপর পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন, ৫০ এর ওপর ২৯ হাজার ২২২, ৪০ এর ওপর ৫৪ হাজার ৯৭৩, ৩০ এর ওপর পেয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন।

এদিকে গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছ ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ফি জমা দেওয়া যাবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের সময় বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬