গুচ্ছে প্রার্থী বাছাই ও ভর্তি প্রক্রিয়া যেভাবে

১৩ অক্টোবর ২০২২, ০৭:৪১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ফি জমা দেওয়া যাবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামীকাল শুক্রবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা গেছে, আবেদন সম্পন্ন হবার পর প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব শর্তাবলী অনুসরন করে আবেদনকারীদের ইউনিটভিত্তিক মেধাক্রম ও বিভাগসমূহের পছন্দক্রম অনুসারে ভর্তিযোগ্য বিভাগ নির্বাচন করবে। সিট খালি থাকা সাপেক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন পদ্ধতি চলমান রাখবে এবং নিজ নিজ বিশ্ববিদ্যালয় তা পরিচালনা করবে।

আবেদনকারী GST ওয়েবসাইটে লগইন করে আবেদনকৃত বিশ্ববিদ্যালয়সমূহে মেধাক্রম, ভর্তির জন্য নির্বাচিত বিভাগ (যদি থাকে) ইত্যাদি একযোগে দেখতে পাবে। সমূদয় ভর্তি প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে প্রাথমিক ভর্তি ও প্রয়োজনীয় মাইগ্রেশন GST ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পররিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া ফি বাবদ ৫ হাজার টাকা (পরবর্তীতে সমন্বয় করা হবে) জমা দিয়ে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মার্কসিট জমা দিতে হবে।

সকল প্রকার মাইগ্রেশন প্রক্রিয়া GST ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে। একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন প্রক্রিয়া অটোমেটিক পদ্ধতিতে সম্পন্ন হবে। কোন আবেদনকারী চাইলে মাইগ্রেশন চলাকালীন সময়ে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য মাইগ্রেশন বন্ধ করতে পারবে। এক্ষেত্রে উক্ত আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিষয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। একজন আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকাকালীন অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন একটি বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে নিজে তা সম্পন্ন করতে হবে।

দ্বিতীয় ধাপে কোন আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত ভর্তি (সকল প্রকার মাইগ্রেশন সম্পন্ন হবার পর)-এর জন্য নির্বাচিত হবে সেখানে সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দুই ধাপে ভর্তি ও মাইগ্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জিএসটি ওয়েবসাইটে প্রকাশিত হবে।

জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬