সাত কলেজের ৩য় মনোনয়ন ১৫ অক্টোবর

১৩ অক্টোবর ২০২২, ০২:৩৯ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের চূড়ান্ত এবং ৩য় মনোনয়ন তালিকা আগামী ১৫ অক্টোবর প্রকাশ করা হবে। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাত কলেজের বিষয় মনোনয়ন ও ভর্তি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আগামী ২৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে তিন ধাপে সকল আসন পূর্ণ করে শিক্ষার্থীদের কলেজ ও বিষয় মনোনয়ন দেওয়ার প্রক্রিয়ায় তৃতীয় ও চূড়ান্ত মনোনয়ন ১৫ অক্টোবর প্রকাশ করা হবে।  নির্ধারিত তারিখের মধ্যে টাকা অনলাইনে জমা না করা হলে মনোনীত শিক্ষার্থীর আসনটি শুন্য ঘোষনা করে মেধাক্রম অনুযায়ী পরবর্তী মনোনয়ন দেয়া হবে। জমাকৃত টাকা ভর্তির ক্ষেত্রে অগ্রিম হিসেবে গণ্য হবে এবং তা চূড়ান্তভাবে মনোনীত কলেজের নির্ধারিত ফি এর সাথে সমন্বয় করা হবে। 

এছাড়াও চূড়ান্তভাবে (তৃতীয়) মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের মনোনীত কলেজ ও বিষয়ে ভর্তির অবশিষ্ট টাকা অনলাইনে জমা করে ১৬-২৫ অক্টোবর স্ব স্ব মনোনীত কলেজে টাকা জমার রসিদ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ সশরীরে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানান তিনি।

ট্যাগ: সাতকলেজ
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬