‘গুচ্ছের কারণে শিক্ষার্থীদের অনেক কষ্ট লাঘব হয়েছে’

০২ অক্টোবর ২০২২, ০৮:২৮ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছ পদ্ধদির ভর্তি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের অনেক কষ্ট লাঘব হয়েছে। তারা নিজ জেলায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এছাড়া মাত্র ৫ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে পারছে।

শনিবার (১ অক্টোবর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, এবার শিক্ষার্থীদের অনেক কষ্টই লাঘব হয়েছে। তারা নিজ জেলায় পরীক্ষা দিতে পেরেছে। এছাড়া এবার কেবলমাত্র একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই চলবে। গতবারের মতো এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে না। ৫ হাজার টাকা জমা দিয়ে শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করতে পারবেন। সামগ্রিকভাবে শিক্ষার্থীদের অনেক লাভ হয়েছে।

সব বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক আবেদন ফি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা যে আবেদন ফি রেখেছি এটি সর্বনিম্ন। এর চেয়ে কম আবেদন ফি নেওয়া সম্ভব নয়। আমরা প্রতি বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা করেছি। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে আবেদনের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরা ঘরে বসে আবেদন করতে পারবে। এতে তাদের আর্থিক সাশ্রয় হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে শাবিপ্রবি উপাচার্য আরও বলেন, দেখুন গুচ্ছ অনেক বড় পরীক্ষা। তিন লাখের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ফলে অভিযোগ থাকবেই। অভিযোগ না থাকলেই বরং সমস্যা। অভিযোগ উঠবে সেগুলো আমরা বসে সমাধানের চেষ্টা করবো।

খাগড়াছড়িতে রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৬ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে বরগুনার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান…
  • ১০ নভেম্বর ২০২৬
আজ বিশ্ব বিজ্ঞান দিবস
  • ১০ নভেম্বর ২০২৬
কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেনি বাংলাদেশ স্কুল,…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়েটের ভর্তি আবেদন শুরু আজ, শিথিল হয়েছে শর্ত
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950