দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবীজি (সা.)

০১ মে ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

© সংগৃহীত

ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই’ (ইবনে মাজাহ: ৩৮২৯)। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ‘আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অহংকারবশত যারা আল্লাহর ইবাদত করে না, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা মুমিন: ৬০)

রাসুলুল্লাহ (স.) বিভিন্ন প্রেক্ষাপটে সুন্দর সুন্দর দোয়া পড়তেন। সাহাবিদেরও তিনি দোয়াগুলো শিখিয়েছেন। দিনের শুরুতে তিনি খুব মূল্যবান একটি দোয়া পড়তেন। 

দোয়াটি হলো- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান না-ফিআঁও ওয়া রিজকান ত্বয়্যিবাওঁ ওয়া আমালামমুতাক্বাব্বালা।’ অর্থ: ‘হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুল হওয়ার যোগ্য আমল প্রার্থনা করি।’ (ইবনে মাজাহ: ৯২৫)

মুসলমানের তো হালাল রিজিক, উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমলই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া। সকাল সকাল এমন সুন্দর দোয়া করতেন নবীজি (স.)। উম্মত হিসেবে আমাদেরও উচিত নবীজির অনুসরণে ফজর নামাজের পর নিয়মিত দোয়াটি পড়া। আল্লাহ তাআলা আমাদের সেই তাওফিক দান করুন। আমিন।

ট্যাগ: ইসলাম
মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষের চলতি দায়িত্ব পেলেন ফরহান…
  • ২৭ জুলাই ২০২৬
বিদেশি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার
  • ২৭ জুলাই ২০২৬
সীমান্ত ব্যাংকে চাকরি, আবেদন ৩ আগস্ট পর্যন্ত
  • ২৭ জুলাই ২০২৬
লাইসেন্স ফিরে পেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল
  • ২৭ জুলাই ২০২৬
মাছের ঘেরের পানি সরাতে স্কুলের মাঠ ও রাস্তা কেটে ফেললেন ইউপ…
  • ২৭ জুলাই ২০২৬
ইবির ইংরেজি বিভাগে ভুয়া শিক্ষার্থী ভর্তির ঘটনায় তদন্ত কমিটি…
  • ২৭ জুলাই ২০২৬