নববর্ষে যে আমল ও দোয়া করবেন

১৪ এপ্রিল ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৯ AM

© সংগৃহীত

নিশ্চয়ই দিন ও রাতের পরিবর্তন আল্লাহ তায়ালার অসীম হিকমত ও কুদরতের নিদর্শন। সময়ের নদীতে হারিয়ে গেল জীবনের আরেকটি বছর। প্রতিটি বিদায়ী বছর আমাদের মৃত্যুর আরও কাছাকাছি নিয়ে আসে।

নতুন বছর মানে নতুন সম্ভাবনা, নতুন সূচনা। কেউ খুশিতে উচ্ছ্বসিত হয়, কেউবা পেছনে ফেলে আসা ভুল ও ব্যর্থতায় অনুতপ্ত হয়। নতুন বছরের আগমন যেমন আশার আলো জ্বালায়, তেমনি অতীতের হিসাব-নিকাশ মনে করিয়ে দেয়।

রসুলুল্লাহ সা. বলেছেন, ‘বুদ্ধিমান ওই ব্যক্তি, যে নিজের পর্যালোচনা করে এবং মৃত্যু-পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। আর নির্বোধ ও অক্ষম সেই ব্যক্তি, যে মনোবৃত্তির অনুসরণ করে এবং অলীক কল্পনায় ডুবে থাকে।’ (তিরমিজি ২৪৫৯)

হযরত আবদুল্লাহ ইবনে হিশাম বলেন, আল্লাহর রসুল সা.-এর সাহাবিরা নতুন বছরের আগমনে কিংবা নতুন মাসের শুরুতে এই দোয়া পড়তে অভ্যস্ত ছিলেন। দোয়াটি হলো- اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ، وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ، وَالْإِسْلَامِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ উচ্চারণ: আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি।

অর্থ : হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন। (আল-মুজাম আল-আওসাত, হাদিস ০৬/২২১)

আরেকটি বর্ণনায় কিছুটা ভিন্নতায় এসেছে। সেখানে দোয়ার শেষের দুই অংশ আগে-পরে বর্ণিত হয়েছে। তখন দোয়াটি এভাবে হয়, اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ.

উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি।

অর্থ : হে আল্লাহ! আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। (মুজামুস সাহাবাহ ০৩/৫৪৩; আল-ইসাবাহ ০৬/৪০৭-৪০৮)

নতুন বছর বা নওরোজ উদযাপন বলতে ইসলামের কোনো বিধান নেই। পটকা ফোটানো, ফানুস উড়ানো, হৈ-হুল্লোড় ইত্যাদি অমুসলিমদের সংস্কৃতি। ইসলামে এসবের অনুমোদন নেই। রসুলুল্লাহ সা. বলেন, ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি (কেয়ামতের দিন) তাদের অন্তর্ভুক্ত হবে।’ (আবুদাউদ, মেশকাত: ৪৩৪৭)

নববর্ষ মানুষকে ভাবতে শেখায়। নতুন করে মহান রবের অনুগত্যে আহ্বান করে। বছরের প্রথম দিনে ব্যক্তি পুরনো বছরের আত্মপর্যালোচনা করে। নতুন বছরের কর্মপরিকল্পনা সাজায়। আর নবোদ্যমে কর্মতৎপর হয়ে ওঠে।

প্রতিটি মানুষের উচিত নবী-জীবনের আদর্শ অনুসরণের জন্য কোরআন-হাদিসের পথ অনুসরণ করা। নতুন বছরে তওবা করে নতুন করে আল্লাহর গোলামির জীবন ধারণ করা। নববর্ষে হোক জীবনকে ঢেলে সাজানোর নতুন আত্মপ্রত্যয়। পিছনের সব গুনাহ ক্ষমা করিয়ে নিয়ে নতুন করে জীবনের পথ চলা সহজ হোক। দোয়া আমল ও ইবাদত বৃদ্ধি পাক।

মুসলমানের কাছে প্রতিটি দিন মূল্যবান। প্রত্যেকটি সকাল মানেই নতুন আরেকটি সুযোগ। সেই সুযোগটি হলো নিজের ঈমান-আমলকে সমৃদ্ধ করার। ইমাম আজম আবু হানিফা রহ.-এর দাদা তাঁর পিতা সাবিত রহ.-কে পারস্যের নওরোজের দিনে হজরত আলী রা.-এর কাছে নিয়ে গিয়েছিলেন এবং হজরত আলী রা.-কে কিছু হাদিয়া পেশ করেছিলেন। হাদিয়াটি ছিল নওরোজ উপলক্ষে।

তখন হজরত আলী রা. বললেন, ‘নওরোজুনা কুল্লা ইয়াওম।’ অর্থাৎ মুমিনের নওরোজ প্রতিদিনই। মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব-নিকাশ করবে এবং নতুন উদ্যমে আখেরাতের পাথেয় সংগ্রহ করবে। (আখবারু আবি হানিফা রহ.)

আমাদের দেশে যেহেতু বাংলা ক্যালেন্ডারও প্রচলিত, বৈষয়িক কিছু কাজকর্মে আমরা ক্যালেন্ডারটি ব্যবহার করে থাকি, তাই বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের শুরুতেও এ দোয়াটি আমরা পড়তে পারি।

হে আল্লাহ! এই নতুন মাস ও নতুন বছর আমাদের জন্য করুন কল্যাণময়, শান্তিপূর্ণ ও নিরাপদ। আপনি আমাদের হিদায়াত দিন, যেন আমরা ইমান ও ইসলামের ওপর দৃঢ় থাকি এবং আপনার সন্তুষ্টির পথে অটল থাকি।

ট্যাগ: ইসলাম
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence