হজের অনুমতি পেলেন আরও ১০ হাজার পাকিস্তানি

১১ এপ্রিল ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM

© সংগৃহীত

পাকিস্তানের আরও ১০ হাজার নাগরিককে হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ ব্যাপারে যোগাযোগ হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান হজযাত্রীদের জন্য হজ কোটা বাড়ানোর একটি বিশেষ অনুরোধ করেছিল। এই অনুরোধটি তাদের জন্য করা হয়েছিল, যারা নির্ধারিত সময়ের মধ্যে হজের জন্য নিবন্ধন করতে পারেননি।

তথ্য মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের এই অনুরোধ সৌদি কর্তৃপক্ষ গ্রহণ করেছে এবং পাকিস্তানের জন্য হজ কোটায় সম্প্রসারণের অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক: দামের চাপে টিকবে তো স্যাটেলাইট ইন্টারনেট?

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন আরও ১০ হাজার পাকিস্তানি নাগরিক হজের সৌভাগ্য লাভ করবেন। 

এবার চাঁদ দেখাসাপেক্ষে জুন মাসের ৫ বা ৬ তারিখে হজ পালিত হবে। সারা বিশ্ব থেকে ২০ লক্ষাধিক মুসলিম এবার হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: হজ্জ
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬