১০ হাজার ৪৮৭ জন যাত্রীর হজ অনিশ্চিত: ধর্ম উপদেষ্টা

০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
আ ফ ম খালিদ হোসেন

আ ফ ম খালিদ হোসেন © সৌজন্যেপ্রাপ্ত

মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়িভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি ২১টি এজেন্সি। সেজন্য এ বছর ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত সময় বাড়িভাড়া ও পরিবহন চুক্তি না করার এ পর্যন্ত ২১টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হজ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের লাইসেন্স বাতিল জামানত বাজেয়াপ্ত এবং তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে বলে জানান ধর্ম বিশষক উপদেষ্টা।

প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্র হন সৌদি আরবের মক্কা নগরীতে। অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে। আর এ বাড়ি ভাড়ার কাজটি করে থাকে হজ এজেন্সিগুলো।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬