আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কারে মনোনীত কলেজছাত্রী প্রিয়াংকা

০৯ অক্টোবর ২০২১, ০৭:৩৪ PM
প্রিয়াংকা ভদ্র

প্রিয়াংকা ভদ্র © ফাইল ফটো

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন প্রিয়াংকা ভদ্র। শিশুদের জন্য এটি নোবেল পুরস্কার নামে পরিচিত। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ডস সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রিয়াংকার বড় ভাই দীপংকর ভদ্র দীপ্ত বলেন, সকালে কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এ ব্যাপারে জানতে পেরেছি। প্রিয়াংকা ‘লিঙ্গ বৈষম্য’ বিষয়ে পুরস্কারটির জন্য আবেদন করেছিল।

সিরাজগঞ্জ শহরের দরগা রোড মহল্লার দীপক কুমার ভদ্রের মেয়ে প্রিয়াংকা। বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

২০১৬ সাল থেকে বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্টের (বিএনসিপি) সঙ্গে যুক্ত প্রিয়াংকা। এছাড়াও সে সিরাজগঞ্জ প্রদেশের ডেপুটি স্পিকার। ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত রয়েছে ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সঙ্গে।

প্রিয়াংকা একজন শিশু সাংবাদিকও। ২০১৭ সাল থেকে কিশোর গোয়েন্দা ম্যাগাজিন ও ২০১৮ সাল থেকে হ্যালো বিডিনিউজ২৪ ও শিশু বার্তার সঙ্গে যুক্ত সে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায়ও সোচ্চার প্রিয়াংকা।

২০২০ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছিল বাংলাদেশি কিশোর সাদাত রহমান। যা এর আগে পেয়েছিল পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬