মার্কিন দূতাবাসে ঢাবি উপাচার্যের অবদানের স্বীকৃতি

০৬ আগস্ট ২০২১, ১১:২২ AM
মার্কিন দূতাবাসে ঢাবি উপাচার্যের অবদানের স্বীকৃতি

মার্কিন দূতাবাসে ঢাবি উপাচার্যের অবদানের স্বীকৃতি © সংগৃহীত

নিজ বিশেষায়িত ক্ষেত্রে সফলতা অর্জন এর পাশাপাশি বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে বিশেষ স্বীকৃতি প্রদান করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস।

ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ফুলব্রাইট প্রোগ্রামের ৭৫ বছর পূর্তি পালন করছে। এ উপলক্ষ্যে মার্কিন দূতাবাস চারজন বিশিষ্ট বাংলাদেশি ফুলব্রাইট অ্যালামনাইকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অভিনন্দন জানিয়েছেন। এদের মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাবি উপাচার্য ছাড়া স্বীকৃতিপ্রাপ্ত বাকি তিনজন বাংলাদেশি হলেন অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক দেবপ্রিয় ভট্টাচার্য। জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা তাহসান খান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর বর্তমান নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০০২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজে ফুলব্রাইট স্কলার হিসেবে গবেষণাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় কারিক্যুলাম উন্নয়নসহ শিক্ষার গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরে মার্কিন দূতাবাস বলেন, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর জ্ঞান, ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানব সম্প্রদায়ের কল্যাণে বিশেষ ভূমিকা পালন করে আসছেন।

দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেইজে বাংলাদেশে অবস্থিত এবং বিশ্বের সকল ফুলব্রাইট অ্যালামনাই যারা তাদের জ্ঞান ও ধারণা বিনিময় এর মাধ্যমে মানব সম্প্রদায় এর কল্যাণে বিশেষ ভূমিকা রেখেছেন তাদের সকলকে অভিনন্দন জানানো হয়। ইউএস স্টুডেন্ট প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের স্নাতক কলেজের সিনিয়র শিক্ষার্থী, স্নাতক পর্যায়ের ছাত্র, তরুণ পেশাজীবী এবং শিল্পীদের বিদেশে অধ্যয়ন এবং গবেষণা করার জন্য এক শিক্ষাবর্ষ বিদেশে পড়াশোনা করতে ফেলোশিপ প্রদান করে। এছাড়া গ্র্যান্ট মেয়াদের আগে কিছু ‘জরুরি বিদেশি ভাষা’ অধ্যয়নের জন্য গ্র্যান্টিদের ‘ক্রিটিক্যাল ল্যাংগুয়েজ এনহ্যান্সমেন্ট অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬