যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক বাংলাদেশি তরুণী

০২ মার্চ ২০২১, ০২:৫৫ PM

© সংগৃহীত

যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনা বেগম। ৩৩ বছর বয়সে তিনি এই গৌরব অর্জন করলেন। তাহমিনা বর্তমানে পূর্ব লন্ডনের ফরেস্ট গেট সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক।

একাডেমিক টিউটর হিসেবে ক্যারিয়ার শুরু করেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্যার জন কাস সেকেন্ডারি স্কুলে। এরপর ফরেস্ট গেট স্কুলে ইংরেজির সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব নেন।

২০১৭ সালে ইংরেজির ইনচার্জ হিসেবে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ডেপুটি হেড ইনচার্জ এবং বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকেই তিনি শিক্ষক হওয়ার স্বপ্ন লালন করে আসছেন। শিক্ষকতাকে ভাবতেন মহৎ পেশা হিসেবে।

অবশেষে কনিষ্ঠতম প্রধান শিক্ষকের মর্যাদায় ভূষিত হয়ে দারুণ উচ্ছসিত তাহমিনা। তিনি বলেন, শিক্ষকতাকে বরাবরই উপভোগ করি। করোনা মহামারি কাটিয়ে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আবার মন ভরে শিক্ষার্থীদের ‘গুড মর্নিং’ বলবেন- এমনটাই প্র্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পর্যটক
  • ১৯ নভেম্বর ২০২৬
বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে মিলল স্…
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও ক্যামেরায় নজর…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage