ইতিহাস গড়েছেন কাশ্মীরিকন্য সামিরা

০২ মার্চ ২০২১, ০২:৫১ PM

© সংগৃহীত

ইতিহাস গড়েছেন কাশ্মীরিকন্য সামিরা ফাজিলি। প্রথম হিজাবধারী হিসেবে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়েছেন তিনি। সংবাদমাধ্যম উম্মিদডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানা গেছে।

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা ‘ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল’ (এনইসি)-এর উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সামিরা।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর)-এর প্রধান নিহাদ আওয়াদ টুইটারে লিখেছেন, একটি গর্বিত মুহূর্ত। সামিরা ফাজিলি, হোয়াইট হাউসে প্রেস ব্রিফকারী প্রথম আমেরিকান মুসলিম নারী। তিনি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের উপ-পরিচালক। আমি আশা করি, ফরাসি সরকার গণতন্ত্র ও বৈচিত্র্যকে সম্মান করার ক্ষেত্রে একটি শিক্ষা পাবে।

আমেরিকার উইসকনসিন মুসলিম সিভিক অ্যালায়েন্স তাদের অফিসিয়াল টুইটারে লিখেছে, ‘গতকাল হোয়াইট হাউসে ইতিহাস তৈরি হয়েছিল! সামিরা ফাজিলি নির্বাহী ব্র্যান্ডের প্রথম সদস্য যিনি প্রশাসনের পক্ষে হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউস প্রেস কর্পসকে সম্বোধন করে বক্তব্য রেখেছেন। ওই সময়টাতে তিনি গর্বের সঙ্গে হিজাব পরেছিলেন।

কাশ্মীরীকন্যা সামিরা হোয়াইট হাউসে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা ‘ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল’ (এনইসি)-এর উপ-পরিচালক হিসেবে কাজ করছেন। করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতির পুনরুজ্জীবন বিষয়ক দিকনির্দেশনা দেবে এনইসি।

এর আগে সামিরা ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক অফ আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক ছিলেন। এছাড়াও বারাক ওবামার সময়কালে হোয়াইট হাউসের আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। সেই সময় এনইসি ও ট্রেজারি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর পদেও কাজ করেছেন ফাজিলি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিকবিষয়ক আন্ডার সেক্রেটারির দাপ্তরিক নীতিনির্ধারক দলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

ফাজিলি ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ এবং গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ। তার জন্ম নিউইয়র্কের উইলিয়ামসভিলে। তিন সন্তানের জননী ফাজিলি এখন বসবাস করেন জর্জিয়াতে। পড়াশোনা করেছেন ইয়েল ল’স্কুলে। স্নাতক সম্পন্ন করেছেন হার্ভার্ড কলেজ থেকে। পরবর্তীতে ইয়েল ল’স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬