স্কাউটস অ্যাওয়ার্ড পাচ্ছেন হাবিপ্রবির সাগর রানা

০৫ জানুয়ারি ২০২১, ১০:০৫ AM
মো. সাগর রানা

মো. সাগর রানা © সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস’র ২০১৯-২০ এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. সাগর রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের একজন ছাত্র এবং অর্থনীতি বিষয়ে পড়াশোনা করছেন।

বন্যা, জলোচ্ছ্বাস, আপদকালীন সময়ে উদ্ধারকাজ, ত্রাণ সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে শ্রম, সেবা তথা আত্মনিয়োগকারীদের মধ্য থেকে সেরাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। স্কুল কলেজ থেকে স্কাউটিং এর সাথে যুক্ত সাগর বিশ্ববিদ্যালয়ে এসেও যুক্ত হন হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে।

২০১৮ সালের ভর্তি পরিক্ষায় সেবা দানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয় স্কাউটিংয়ের। এরপর কক্সবাজার স্কাউট ক্যাম্পে, ২০১৮ সালের ডিসেম্বরে বাহাদুরপুর এবং গাজীপুরে মুটে অংশগ্রহণ করেন তিনি।

সাগর রানা বলেন, ‘স্কাউট আন্দোলনের বিভিন্ন সেবামূলক কাজে আত্মনিয়োগ করার সহসী ও গৌরবময় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস আমাকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছেন। এজন্য আমি আমার ইউনিটসহ দিনাজপুর জেলা রোভারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্কাউটসকে ভালোবেসে সারাজীবন এর সাথেই কাটাতে চাই।’

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬