ঢাকা বিশ্ববিদ্যালয়

‘বিজয় একাত্তর হল প্রভোস্ট অ্যাওয়ার্ড’ পেল ১২ শিক্ষার্থী

১৮ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৪ PM

© টিডিসি ফটো

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের ১২জন শিক্ষার্থী প্রভোস্ট অ্যাওয়ার্ড লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার বিজয় একাত্তর হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী। আলোচনা পর্ব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধে জয়লাভ করার যে শক্তি, সে শক্তি হলো অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও উদার নৈতিকতার শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এসব নৈতিক মূলবোধের অনুশীলন কেন্দ্র।

প্রভোস্ট অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দ মোহাম্মদ তওফিকুল হক, আহমেদুল ইসলাম হাওলাদার, ফাহাদ মুনিম, মো. আবদুল্লাহ আল মতিন, সৈয়দ মো. মুনতাসির মুহায়মেন, মো. সাইফুল ইসলাম, এস এম লতিফুল খবির, মো. মহিবুল্লাহ, মো. শফিকুল ইসলাম, সৈয়দ শাহজাদা আল করীম, মো. নাজমুল হোসেন। প্রভোস্ট গোল্ড মেডেল পেয়েছেন ইমরান হোসেন।

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬