কাতারে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর প্রথম

১০ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ AM
অনুষ্ঠানে অতিথিদের সাথে বাংলাদেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ

অনুষ্ঠানে অতিথিদের সাথে বাংলাদেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ © সংগৃহীত

কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ প্রথম স্থান অধিকার করেছে। কাতারের ধর্মমন্ত্রণালয় কর্তৃক দোহায় অনুষ্ঠিত হয় ২৫তম ‘শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি হিফজুল কুরআন প্রতিযোগিতা’।

গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাতারের ধর্মমন্ত্রী ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ পূর্ণ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন। সাইয়্যেদ সিলেটের সদর উপজেলার লাখাউরার বাসিন্দা মোহাম্মদ আব্দুল আসলামের ছেলে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাইয়্যেদকে  ১ লাখ রিয়ালের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা) চেক ও আন্তর্জাতিক সনদসহ অন্যান্য পুরস্কারসামগ্রী  প্রদান করা হয়। 

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬