ময়মনসিংহের সেরা ৮ কলেজের শীর্ষে আনন্দমোহন কলেজ

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর কলেজ র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। কেপিআই এর ভিত্তিতে তৈরি করা এই র‌্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ। কলেজটি ৭০ দশমিক ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এ র‍্যাংকিং তালিকা ঘোষণা করেন। 

এ সময় তিনি অঞ্চলভিত্তিক সেরা কলেজের নামও ঘোষণা করেন। প্রকাশিত  র‌্যাঙ্কিং অনুযায়ী ঢাকা অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, সিলেট অঞ্চলে ৬টি, বরিশাল অঞ্চলে ৪টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ মোট ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। 

আরও পড়ুন: রাজশাহীর সেরা ১০ কলেজ যেগুলো

এর মধ্যে ময়মনসিংহ অঞ্চলের সেরা দশ কলেজ হলো- আনন্দমোহন কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, ইসলামপুর কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, জাহানারা লতিফ মহিলা কলেজ, গৌরিপুর মহিলা কলেজ, শেরপুর মহিলা কলেজ এবং সরকারি শহীদ স্মৃতি কলেজ।

আরও পড়ুন: চট্টগ্রামের সেরা ১০ কলেজ যেগুলো

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে কলেজ র‌্যাঙ্কিং কার্যক্রম শুরু হয়।  নির্বাচিত এসব কলেজগুলোকে প্রণোদনা দেওয়া হবে। কলেজগুলোর কার্য সম্পাদন সূচক যেমন- একাডেমিক কার্যক্রম, কলেজ ব্যবস্থাপনা, অবকাঠামো, পঠন-পাঠনে শিক্ষার্থী উপস্থিতি প্রভৃতি বিষয়ের পরিপ্রেক্ষিতে র‌্যাঙ্কিংয়ের জন্য মানদণ্ড নির্বাচন করা হয়। 

আলোর মুখ দেখছে এনসিপির উপদেষ্টা কমিটি—জানালেন সারোয়ার তুষার
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ঢাকা বিভাগের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ ৪ …
  • ১১ নভেম্বর ২০২৬
৫৫ বছর পর নগর স্বাস্থ্যের দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, ৬ …
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
কত গাড়িতে হামলা হলে বুঝব আইনশৃঙ্খলার অবনতি হয়েছে
  • ১১ নভেম্বর ২০২৬
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950