গুচ্ছের প্রতি ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা

০৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৭ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরুর সম্ভাবনা রয়েছে। এ নিয়ে গুচ্ছ কমিটি কাজ করছেন। তবে গুচ্ছের আবেদন ও ভর্তি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছে গুচ্ছ কমিটি। 

গুচ্ছ কমিটির সূত্র জানিয়েছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় আবেদনের ক্ষেত্রে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে প্রতি ইউনিটের জন্য পাঁচশ টাকার বিনিময়ে আবেদন করতে হবে। তবে আবেদন প্রক্রিয়া বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি গুচ্ছ কমিটি। 

গুচ্ছ কমিটির সদস্য ও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ‘একজন ভর্তিচ্ছুকে ভর্তি পরীক্ষার আবেদনের মতো অনলাইনে প্রতিটি ইউনিটের জন্য পাঁচশ টাকা দিয়ে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া অতিদ্রুত জানিয়ে দেওয়া হবে। তবে বিভাগ পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’  

এদিকে ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য মোট এক হাজার চারজন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর আগে, ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হয়ে ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে এ প্রক্রিয়া। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬২৬ জন, ‘বি’ ইউনিটে ২১৮ জন এবং ‘সি’ ইউনিটে ২০৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। 

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনের ছুটি এ বছর থেকেই স্থায়ী হচ্ছে

এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence