কলেজছাত্র চাঁন মিয়ার চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লাখ টাকা

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৮ PM
মো. চাঁন মিয়া

মো. চাঁন মিয়া © সংগৃহীত

দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছেন (হার্টে ছিদ্র, VSD ও ভালভে সমস্যা) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. চাঁন মিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, দিন যত পার হচ্ছে ততই তার হার্টের ভালভ নষ্ট হয়ে যাচ্ছে। তার হার্টের অপারেশনের জন্য প্রায় পাঁচ লাখ টাকা লাগবে। কিন্তু দরিদ্র পরিবারের চাঁন মিয়ার পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোগিত চেয়েছেন।

মো. চাঁন মিয়া ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের ২০১৮ ব্যাচের শিক্ষার্থী এবং সরকারি তিতুমীর কলেজের ২০১৮-১৯ সেশনের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া।

জানা গেছে, অনার্সে ভর্তির আগে তার ৩টি অপারেশনের দরকার ছিল। পারিবারিক অসচ্ছলতার মাঝেও জায়গা জমি বিক্রি করে দুটি অপারেশন করিয়েছেন। কিন্তু ২০১৮ সালে বাবাকে হারান চাঁন। ফলে অসুস্থতার মাঝেও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিতুমীর কলেজের এই শিক্ষার্থী। বুকের চিকিৎসা না করিয়ে পড়ালেখা আর সংসারের বোঝা দীর্ঘদিন ধরে বইয়ে বেড়াচ্ছেন তিনি।

চাঁন মিয়া জানান, প্রথম অসুস্থ হলে আমার হার্টে জন্মগত একটি ছিদ্র দেখা দেয়। ডাক্তার তখনই অপারেশন করতে বলেছিলেন। পরে বাবা-মারা যাওয়ার পর অর্থ সংকটের জন্য আর অপারেশন করতে পারিনি। এখন আমার হার্টের সমস্যাটা দিন দিন বেড়ে চলছে। কিছুদিন আগে ময়মনসিংহ মেডিকেলে ডাক্তার দেখিয়েছিলাম।

আরও পড়ুন: এবার ছাত্র রাজনীতিকে ‘না’ বলল এআইইউবি প্রশাসন

‘‘ডাক্তার বললেন- যতদ্রুত সম্ভব হার্টের অপারেশন করাও। এছাড়া তোমার হার্টের ভালভ নষ্ট হয়ে যাচ্ছে। স্যারকে বললাম স্যার আমার কাছে তো এত টাকা নেই আমি কিভাবে করাব? শুনে ডাক্তার বললেন- কিছুই করার নেই। যদি বাঁচতে চাও চিকিৎসা করাও। না হয় তোমার সমস্যা আরও বেড়ে যাবে।’’

তিনি আরও বলেন, অপারেশন করাতে প্রচুর টাকার দরকার। ডাক্তার বলেছেন অপারেশন করাতে প্রায় পাঁচ লাখ টাকা লাগবে। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। কি করব বুঝে উঠতে পারছি না? বাবার পরে আমিও মারা গেলে আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। আমি বাঁচতে চাই। আমি পড়ালেখা করে আমার স্বপ্ন পূরণ করতে চাই। আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি।

সহযোগিতায় পাঠাতে যোগাযোগ করুন, চাঁন মিয়া- ০১৭৩১৮৮৯৭৪৮।

চাঁন মিয়ার বিষয়ে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিনের বলেন, আমি এই ব্যাপারে অবহিত হয়েছি। চাঁন মিয়া আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ক্যাম্পাস থেকে যতটুকু সম্ভব সহযোগিতার আশ্বাস দিয়েছি।

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close