প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

১৬ আগস্ট ২০২২, ১০:৪৫ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এখন থেকে প্রতি বৃহস্পতিবার ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪১তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক  জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একাডেমিক কার্যক্রম যথারীতি চালু রাখার স্বার্থে শুধুমাত্র বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চালু থাকবে। তবে সকল ধরণের পরীক্ষা কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হবে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬