কুবিতে মেগা প্রকল্পের নির্ধারিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

১১ আগস্ট ২০২২, ০২:৪৫ PM
কুবি

কুবি © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য নির্ধারিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. কামরুল আহসান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার মো. কামরুল আহসান রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ সুচারুরূপে সম্পাদনের জন্য এবং নিরাপত্তা স্বার্থে প্রকল্প এলাকায় সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতি ব্যতীত প্রকল্প এলাকায় প্রবেশ না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।’

আরও পড়ুন : বিলবোর্ড ভেঙে পড়ে গুরুতর আহত জবি ছাত্রী

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. কামরুল আহসান রুবেল বলেন, ‘প্রকল্প চলাকালীন ওই এলাকায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে তখন প্রবেশ করতে পারবেন।’

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬