মোবাইল কোম্পানির বিলবোর্ড পড়ে মাথা ফাটল জবি ছাত্রীর

১১ আগস্ট ২০২২, ১২:৪৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিলবোর্ড ভেঙে পড়ে মাথা ফেটে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্রীর। পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম সুমাইয়া মোস্তফা প্রাপ্তি। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। তার মাথায় ২০টি সেলাই দিতে হয়েছে।

জবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর নিউটন হাওলাদার জানান, ভেঙে পড়া বিলবোর্ডটি মোবাইল কোম্পানির। সেটি জরাজীর্ণ হওয়ায় হঠাৎ ভেঙে ওই ছাত্রীর মাথায় পড়ে।

আরও পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটে কত আবেদন পড়ল?

তিনি আরও জানান, গুরুতর আহত ছাত্রীকে শুরুতে ন্যাশনাল মেডিক্যালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক তার মাথায় ২০টি সেলাই করেন। সিটি স্ক্যান করে তাকে শঙ্কামুক্তও ঘোষণা করা হয়।

ওই ছাত্রীকে ঢামেক থেকে আবার ন্যাশনাল মেডিক্যালে নিয়ে আসা হয়েছে বলেও জানান প্রক্টর।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬