ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি শিরিনা খাতুন

০৬ আগস্ট ২০২২, ০৯:০২ PM
শিরিনা খাতুন বীথি

শিরিনা খাতুন বীথি © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন শিরিনা খাতুন বীথি। তিনি আগামী তিন বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। শিরিনা খাতুন ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

শনিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আরও পড়ুন : ভর্তিযুদ্ধ বৈষম্য: এক শিফটে ৭৪৭, অন্য শিফটে ২২২

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শুক্রবার (৫ আগস্ট) থেকে বিভাগটির সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল-মামুনের মেয়াদ শেষ হয়। ফলে পরদিন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে শিরিনা খাতুন বীথিকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তিনি আগামী তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।’

শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬