বন্যা কবলিত পঞ্চাশ শিক্ষার্থীকে বৃত্তি দিল বেরোবি

০৫ আগস্ট ২০২২, ০২:০৭ PM
বন্যা কবলিত শিক্ষার্থীরা

বন্যা কবলিত শিক্ষার্থীরা © সংগৃহীত

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত বৃহত্তর রংপুরের যেসব শিক্ষার্থী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে বৃত্তি দিয়েছে প্রান্তিক ফাউন্ডেশন বাংলাদেশ। এ সময় ৫০ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়। স্যাকরামেন্টো এরিয়া আমেরিকান বাংলাদেশি এসোসিয়েশনের (সাবা) অনুদানে এ বৃত্তি দেওয়া হয়।

প্রান্তিক ফাউন্ডেশনের প্রধান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিউল আজম নিশার খান বলেন, ‘প্রান্তিক ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বেরোবি এর শিক্ষার্থীদের সংকটকালে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।’

আরও পড়ুন : পা-য়ে ভর করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পা দিয়েই হতে চান জজ

এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মো. আজিজুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রান্তিক ফাউন্ডেশনের সদস্য ড. মো. জাহিদ হোসেন, সহকারী অধ্যাপক মো. মাসুদ-উল-হাসান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬