বৃত্তি পাবেন সাত বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী

২৯ জুলাই ২০২২, ০৭:৫৯ AM
বৃত্তি পাবেন সাত বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী

বৃত্তি পাবেন সাত বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার হাজার ১২৫ জন শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। এর মধ্যে মেধা বৃত্তি পাবেন ১৩২ জন এবং সাধারণ বৃত্তি পাবেন চার হাজার ১২৫ জন। সবমিলিয়ে চার হাজার ২৫৭ জনকে এ বৃত্তি দেওয়া হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বৃত্তি পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে বৃত্তির কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব খাতভুক্ত সরকারি সাত বিশ্ববিদ্যালয়ের চার হাজার ২৫৭ জন শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ৩৫ জন ও সাধারণ বৃত্তি পাবেন এক হাজার ৮৭৫ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬ জন মেধাবৃত্তি ও ৯৮৭ জন সাধারণ বৃত্তি পাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১৮ জন ও সাধারণ বৃত্তি ৫৬২ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১৬ জন ও সাধারণ বৃত্তি পাবেন ২৮১ জন।

আরও পড়ুন: ভর্তিচ্ছুদের কোনটি দরকার, ভালো বিষয় না পাবলিকে একটি সিট?

এছাড়াও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১২ জন ও সাধারণ বৃত্তি ১৪১ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১২ জন ও সাধারণ বৃত্তি ১৪১ জন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি ১৩ জন ও ১৪১ জন সাধারণ বৃত্তি পাবেন।

এতে বলা হয়েছে, নির্বাচিতরা মেধাবৃত্তি হিসেবে মাসিক এক হাজার ১২৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান এক হাজার ৮০০ টাকা পাবেন। সাধারণ বৃত্তি হিসেবে মাসিক ৪৫০ টাকা ও বার্ষিক এককালীন অনুদান হিসেবে ৯০০ টাকা প্রদান করা হবে। এ বৃত্তি ব্যয় চলতি ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি/মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

বৃত্তির শর্ত হিসেবে বলা হয়েছে, জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে। তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসেবে বণ্টন করা হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্রকে সম্পূরক বৃত্তি দেওয়া যাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তির যোগ্য হবেন। বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লেখিত বণ্টন মোতাবেক আগামী ১১ আগস্টের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ এবং প্রকাশিত গেজেটের সফটকপি ই-মেইলে (dshe.stipend@gmail.com) ও হার্ডকপি মাউশির মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close