ইবিতে অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

২৭ জুলাই ২০২২, ০২:২৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে  অছাত্র ও বহিরাগতদের আগামী ১ আগস্টের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে হল প্রশাসন। সংশ্লিষ্ট হল প্রভোস্টদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্নাতকোত্তর শেষ হওয়া ও বহিরাগত কেউ হলে অবস্থান করলে তাদের হল ত্যাগ করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

আর পড়ুন: শাবিপ্রবি ছাত্র হত্যায় জড়িত তিনজনই রাজমিস্ত্রি

সিদ্ধান্ত অনুযায়ী স্ব-স্ব হল কর্তৃপক্ষ আজ জরুরি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করেছে। বিজ্ঞপ্তি মতে, হলে যদি কোনো বহিরাগত শিক্ষার্থী সিটে অবস্থান করে, তাহলে আগামী ১ আগষ্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। 

সময়ের মধ্যে হল ত্যাগ না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সাদ্দাম হোসেন হলে ২৮ তারিখের মধ্যে বহিরাগত শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। এদিকে যেসব শিক্ষার্থীর আবাসিকতা নেই কিংবা অন্য হলের সাথে সংযুক্ত তাদেরকেও হল ছাড়তে বলা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি ক্যাম্পাসে মাদকের ভয়াবহতা অতিমাত্রায় বেড়েছে। মাদকের সংস্পর্শে এসে ক্যাম্পাসের প্রধান ফটকে ছিনতাই করে দুই শিক্ষার্থী।  এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব বিবেচনায় হলগুলোতে নজরদারি বাড়িয়েছে হল প্রভোস্টরা। 

লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম বলেন, এর আগেও বিষয়গুলো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিলো কিন্তু কাজ হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন। প্রভোস্ট কাউন্সিল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বহিরাগতদের হল ত্যাগের জন্য বলা হয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

এটি ছিল ‘উদ্ধারকারী মিশন’, কখনও ‘চাকরি’ মনে করিনি—বিদায়ী বক…
  • ১৭ মার্চ ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
  • ১৭ মার্চ ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
  • ১৭ মার্চ ২০২৬
অধ্যাপক ওবায়দুল ইসলামকে ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, অধ্যাপক …
  • ১৭ মার্চ ২০২৬
স্বাস্থ্যের ডিজিসহ নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে এনডিএফের শু…
  • ১৭ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন এসএসসি প…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence