জবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে প্রকৌশলীকে পেটানোর হুমকির অভিযোগ

২৬ জুলাই ২০২২, ১১:৪০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: কাজী নূর হোসেন মুকুলের বিরুদ্ধে মারধরের হুমকির অভিযোগ দিয়েছেন সহকারী প্রকৌশলী মো: মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ওই সহকারী প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও কর্মকর্তা সমিতির সভাপতি-সম্পাদক লিখিত অভিযোগ জানান।

অভিযোগপত্রে বলা হয়, ২৬ জুলাই বেলা সাড়ে ১১টায় আমার সহকর্মী সহকারী প্রকৌশলী মো: আনিছুর রহমান মনোবিজ্ঞান বিভাগে লাইট এবং ফ্যান বুঝিয়ে দেওয়ার জন্য যান। বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার সময় উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো: কাজী নূর হোসেন স্যার বলেন, ‘আমার রুমের কাজ হয়নি কেন?’ জবাবে আমার সহকর্মী বলেন, কী কাজ সেটা আমি জানি না।

এ নিয়ে কথার একপর্যায়ে কাজী নূর হোসেন মো: মাজহারুল ইসলামকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন এবং মারধরের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগের বিষয়ে সহকারী প্রক্টর কাজী নূর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ভিসি স্যারের নিকট লিখিত অভিযোগ গিয়েছে আমি শুনেছি। এ নিয়ে ভিসি স্যার কাল কথা বলবেন।

তিনি আরও বলেন, আমরা যেহেতু একই বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, এ বিষয়টা মিমাংসা হয়ে যাবে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬