রাবি ভর্তিযুদ্ধ: এ ইউনিটের  উপস্থিতির হার ৯০ শতাংশ

২৬ জুলাই ২০২২, ০৬:৩০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ইউনিটে উপস্থিতর হার ৯০ শতাংশ।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞাপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। চার শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার গ্রুপ-১ সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২ বেলা ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩ দুপুর ১টা থেকে ২টা ও গ্রুপ-৪ বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলে। গ্রুপ ভিত্তিক শিক্ষার্থী উপস্থিত সংখ্যা যথাক্রমে  ১৬ হাজার ৮১০, ১৬ হাজার ৮০৯, ১৬ হাজার ৮০৯ ও ১৬ হাজার ৮০৯ জন। পরীক্ষাসমূহে উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।

আরও পড়ুন: এবার রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি ছাত্রী

২০২১-২২ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লড়ছে ১ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। যার মধ্যে এ ইউনিটে রয়েছেন ৬৭ হাজার ২৩৭ জন। 
তাছাড়া ১ ঘন্টার সময়সীমার এ ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্ন থাকছে ৮০ টি। ১০০ পূর্ণমানের এ পরীক্ষার পাশ নম্বর ৪০।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬