নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে বিশ্ববিদ্যালয়কে সক্ষমতা অর্জন করতে হবে: রাষ্ট্রপতি

২২ জুলাই ২০২২, ১২:৫১ AM
বঙ্গভবনে সাক্ষাৎকালে বিইউপি উপাচার্য

বঙ্গভবনে সাক্ষাৎকালে বিইউপি উপাচার্য © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল  হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল-আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস মহামারী প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মানুষকে জীবন জীবিকা নির্বাহে  নতুনভাবে ভাবাচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল  হামিদ  বলেন, এ ধরনের পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহারে বিশ্ববিদ্যালয়গুলোকে সক্ষমতা অর্জন করতে হবে।

বিশ্বায়নের এ যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নসহ গবেষণা কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত)  মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬