‘গাঁজা আমার কাছে ফ্যাক্ট না’ বলা সেই শিক্ষার্থী গ্রেফতার

১৯ জুলাই ২০২২, ০৮:২৫ PM
ইবি শিক্ষার্থী কাব্য

ইবি শিক্ষার্থী কাব্য © সংগৃহীত

মহাসড়কে মাদকাসক্ত অবস্থায় ট্রাক ড্রাইভারকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্যকে গ্রেফতার করেছে ইবি থানা পুলিশ। 

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ইবি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল। গ্রেফতার রেজওয়ান সিদ্দিকী কাব্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মী।

জানা গেছে, সরিষার তেলের কন্টেইনারবাহী একটি ট্রাক চাকা পাংঞ্চার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চাকা পরিবর্তন করার জন্য দাঁড়ায়। এ সময় অভিযুক্ত কাব্য ও আল আলামিন সেখানে এসে গাড়িটির চাবি নিয়ে নেন এবং ড্রাইভারে কাছে গাঁজা রয়েছে কিনা তা জানতে চান। পরে গাঁজা না পেয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী চাঁদা না পেয়ে তাদেরকে মারধর করে মানিব্যাগ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নেন। সঙ্গে দুটি তেলের কন্টেইনারও বের করেন তারা। পরে টাকা ও ট্রাকের চাবি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। 

ইবি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল জানান, অভিযুক্ত ইবি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে, ইবি শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী রেজওয়ান সিদ্দিকী কাব্য বলেছেন, ‘গাঁজার থেকে বড় বড় জিনিসের বয়স পার করে আসছি, গাঁজা আমার কাছে কোন ফ্যাক্ট না। টাকা থাকলে ক্যাম্পাসেই গাঁজার থেকে বড় বড় জিনিস পাওয়া যায়। আর আমি ওদের কাছে গাঁজা চাইব ক্যান ওরা কি গাঁজার ডিলার নাকি? আর আমি মাসে ৩০ হাজার টাকা খরচ করি, আমি ওদের কাছে টাকা নিব ক্যান।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence