জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ বৃহস্পতিবার

১৯ জুলাই ২০২২, ০২:৩২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তির মেধাতালিকা আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রকাশিত হবে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, আগামী ২১ থেকে ২৮ জুলাই পর্যন্ত বিষয় পছন্দ করতে হবে। ২৩-৩০ জুলাই পর্যন্ত ভর্তি ফি’র টাকা জমা দেওয়া যাবে। দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৩-৩১ জুলাইয়ের মধ্যে।

অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন আরও বলেন, কিছুক্ষণের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়বেসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ থাকবে।

প্রসঙ্গত, গত ২২ মে বিকাল ৪টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ৯ জুন পর্যন্ত রাত ১২টা পর্যন্ত। ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন। এর মধ্যে বিজ্ঞানে এক লাখ ৭৪ হাজার ৫৯১টি, ব্যবসায় শিক্ষা শাখায় এক লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫ আবেদন করেন। 

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬