খুবির আবাসিক হলের সিট বরাদ্দ হচ্ছে অনলাইনে

১৮ জুলাই ২০২২, ০৯:০১ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনলাইন পদ্ধতিতে শুরু হচ্ছে স্টুডেন্ট ফিডব্যাক ও হলের সিট বরাদ্দ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে আগে থেকেই চালু থাকলেও এবার শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ফিডব্যাক নেওয়া হবে অনলাইন পদ্ধতিতে এবং তা চলতি টার্ম থেকেই শুরু হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সিট বরাদ্দে কার্যকর হচ্ছে অনলাইন পদ্ধতি।

আজ সোমবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ইদোত্তর এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন এ বিষয়গুলো উল্লেখ করেন। সংশ্লিষ্ট সবাইকে অনলাইনে এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে সহযোগিতার আহ্বান জানান তিনি।

উপাচার্য বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে বেশ কয়েকটি ক্ষেত্রে উদ্ভূত সংকটের কথা তুলে ধরেন। এক্ষেত্রে তিনি অর্থ মন্ত্রণালয় ও ইউজিসি থেকে কয়েকটি খাতে ব্যয়ে কৃচ্ছতা সাধনের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা সভায় উল্লেখ করেন এবং যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

উপাচার্য ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরের এপিএ’র দৃশ্যমান অগ্রগতি হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান এবং চলতি অর্থবছরে (২০২২-২৩) এই অর্জনকে আশাব্যঞ্জক পর্যায়ে উন্নীতকরণে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি নির্ধারিত সময়ের মধ্যে ওবিই কারিকুলাম প্রণয়নকাজ সম্পন্ন করাসহ একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে বেশকিছু দিক-নির্দেশনা দেন।

এছাড়া তিনি আগামী ৩০ জুলাই থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে প্রস্তুতি নেওয়াও পরামর্শ দেন।

সভায় সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের পরিচালক এসময় উপস্থিত ছিলেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬