বাঁচানো যায়নি জবি ছাত্র মামুনকে

১৬ জুলাই ২০২২, ১১:২৩ PM
আব্দুল্লাহ মামুন

আব্দুল্লাহ মামুন © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক সপ্তাহ যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আব্দুল্লাহ মামুন। আজ শনিবার (১৬ জুলাই) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়ই রাত সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান।

মামুন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহেশমারা ইউনিয়নে। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। অন্য দুই বোন বিবাহিত। তার পাঁচ বছর বয়সে পিতা মারা যান। ফলে তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। 

পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই তিনি তার নিজ জেলা টাঙ্গাইলে বাইকে দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত প্রাপ্ত হন। এতে তার প্রাইমারি ব্রেইন ড্যামেজ হয়ে যায়। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। পরে আজ শনিবার ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে আব্দুল্লাহর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমেছে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা বলেন, আব্দুল্লাহর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটা মানতে পারছি না যে সে আর ক্লাসে আসবে না। আমর তার পরিবারের সাথে যোগাযোগ করছি সর্বক্ষণ।  

শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আব্দুলাহকে খুব ভালো ছেলে ছিলো। তার এই অকাল মৃত্যু মানা কষ্টকর।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬