জবিতে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়

০৯ জুলাই ২০২২, ০৫:২০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম কাম খতীব মো: ছালাহ উদ্দিন। 

শনিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মো. ছালাহ উদ্দিন পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি ঢাকা পোস্টকে জানান। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী যারা আছেন তারা নামাজ পড়তে আসেন। পাড়া-মহল্লার সকলের জন্যে উন্মুক্ত, যে কেউ চাইলে নামাজ পড়তে পারবে। গত ঈদুল ফিতরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও শিক্ষকরা ছিলেন, এবার তারা থাকবেন কিনা বিষয়টি আমাকে জানানো হয়নি।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬