সাঁতার শিখতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

০৬ জুলাই ২০২২, ০৬:০৯ PM
অনুপম উপাধ্যায়

অনুপম উপাধ্যায় © ফাইল ফটো

বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে বন্যার পানিতে নেমেছিলেন কলেজ শিক্ষার্থী অনুপম উপাধ্যায় (২০)। কিন্তু সাঁতার আর শেখা হয়নি তার। পানিতে ডুবে মারা গেছেন ডিগ্রি কলেজে অধ্যয়নরত এই শিক্ষার্থী। এ ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ধামাই চা বাগান এলাকায়।

(৫ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনুমপ শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা বাগানের বাসিন্দা। তিনি কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার ধামাই চা বাগান এলাকার বাসিন্দা কিশোর মিত্র হলেন অনুপমের মামা। তিনি মামার বাড়িতে থাকতেন। মঙ্গলবার বিকেলে বন্যার পানিতে সাঁতার শিখতে পানির ড্রাম নিয়ে বন্ধুদের সঙ্গে পানিতে নামেন অনুপম। কিন্তু ড্রাম ছিদ্র হয়ে যাওয়ায় পানিতে তলিয়ে যান তিনি। তার সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তাদের একটি ডুবুরিদল অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, শিক্ষার্থীর মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close