রাবি প্রভাষকের পদোন্নতির মৌখিক পরীক্ষা বন্ধে আইনি নোটিশ 

০৩ জুলাই ২০২২, ১০:৩৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রভাষক নূর নুসরাত সুলতানার পদোন্নতির মৌখিক পরীক্ষা বন্ধের আইনি নোটিশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মোসাব্বির হাসান রোমান স্বাক্ষরিত এক নোটিশে আগামীকাল সোমবার (৪ জুলাই) অনুষ্ঠেয় পরীক্ষা বন্ধের কথা বলা হয়।

নোটিশে উল্লেখ রয়েছে, আইন বিভাগের প্রভাষক হিসাবে নূর নুসরাত সুলতানা এবং অন্য দুজনের নিয়োগকে চ্যালেঞ্জ করে মো. নুরুল হুদা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২১ সালে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। ২০২১ সালে জুন মাসের ২৭ তারিখে উল্লিখিত রিট পিটিশনের শুনানির পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ বিবাদীদের উপর রুল জারি করার জন্য সন্তুষ্ট হন। বর্তমানে রুলটি শুনানির জন্য হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে। 

নোটিশে আরও বলা হয়েছে, রুল মূলতবী থাকাকালীন ৪ জুলাই নুর নুসরাত সুলতানাকে সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতির বিষয়ে একটি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে, যেটা আদালতের আদেশ ইচ্ছাকৃতভাবে অবজ্ঞার সামিল। তাই ৪ তারিখে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা বন্ধের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক শাহীন জোহরা বলেন, গত ৩০ জুন হাইকোর্ট থেকে একটি নোটিশ এসেছিল। তবে এটা কোন কোর্টের নোটিশ না। চলমান রুলের পরিপ্রেক্ষিতে ভাইভা পরীক্ষা বন্ধের অনুরোধ জানানো হয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে জবাব দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, বিষয়টি উপাচার্যকে জানিয়েছি। সার্বিক বিষয় যাচাই-বাছাই করে কাল (সোমবার) সিদ্ধান্ত হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬