ইবির চার প্রশাসনিক পদে নতুন মুখ

২৯ জুন ২০২২, ১০:০৯ PM
ইবির চার প্রশাসনিক পদে নতুন মুখ

ইবির চার প্রশাসনিক পদে নতুন মুখ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের নতুন পরিচালক ড.  আমানুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশনের পরিচালক ড. নওয়াব আলী এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদে জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো পৃথক চার বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মু. আতাউর রহমানের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত এইচ  এম আলী হাসান, ড. নওয়াব আলীকে পরিকল্পনা উন্নয়ন ডিভিশনের পরিচালক এবং তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতরের পরিচালক আতাউল হকের মেয়াদ শেষ হওয়ায় ড. আমানুর রহমানকে এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদে জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। তারা এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী পদের সকল সুযোগ সুবিধা পাবেন।

আরও পড়ুন: দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মনিটরিং বাড়ানো হবে: ইউজিসি

নতুন দায়িত্বপ্রাপ্ত ড. আমানুর রহমান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করবো। এছাড়া যুগের সাথে তাল মিলিয়ে দফতরটিকে আধুনিক করার চেষ্টা করবো।

সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি চেষ্টা করবো তা যথাযথভাবে পালন করার জন্য। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950