ইবির জনসংযোগ দফতরের পরিচালক হলেন ড. আমান

২৯ জুন ২০২২, ০৪:৫৩ PM
ড. আমানুর আমান

ড. আমানুর আমান © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার ড. আমানুর আমান। বুধবার (২৯ জুন) দুপুরে রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কাল বৃহস্পতিবার থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর থেকে দফতরটির উপ-পরিচালক মো: আতাউল হক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মেয়াদ শেষ হওয়ায় তাকে নিয়োগ দিয়েছেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত ড. আমান বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) যোগদান করবো। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করবো। এছাড়া যুগের সাথে তাল মিলিয়ে দফতরটিকে আধুনিক করার চেষ্টা করবো।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬