বুধবারের মধ্যে অনাবাসিক ও বহিরাগতদের রাবির হল ত্যাগের নোটিশ

২৯ জুন ২০২২, ১০:৪৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যাল

রাজশাহী বিশ্ববিদ্যাল © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে সৃষ্ট নৈরাজ্য ও ছাত্রলীগের প্রভাব রোধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের অনাবাসিক শিক্ষার্থীদেরকে  হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন। তাদেরকে বুধবার-এর (২৯ জুন) মধ্যেই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২৮ জুন) রাতে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী হলে অনাবাসিক ও বহিরাগত যারা অন্য হলের শিক্ষার্থী হয়ে এই হলে অবস্থান করছে তাদের ২৯ জুনের (বুধবার) মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো। কোনো শিক্ষার্থী তার সমস্যার বিষয়ে ব্যক্তিগতভাবে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইলে এই সময়ের মধ্যে অভিভাবকসহ হল প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হলের আবাসিক শিক্ষার্থীরা যারা এখনও হলে উঠতে পারেনি আগামী ১ জুলাই হলে তার জন্য নির্ধারিত কক্ষে ওঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে তাদেরকে আগাম হল প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে বিশেষ দ্রষ্টব্যে জানানো হয়, আবাসিক শিক্ষার্থীদের যে বা যারা হলে উঠতে বাধা প্রদান করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। বৈধ শিক্ষার্থীদের সিটে উঠতে সহযোগিতা করার জন্য হল সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।

আরও পড়ুন: চবিতে ১৪ দিনে ভর্তির আবেদন ৮৩ হাজার।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর হোসেন জানান, সোহরাওয়ার্দী হলে অনাবাসিক ও অবৈধভাবে অবস্থান করছে এমন শিক্ষার্থীদেরকে ২৯ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছি আমরা। অবৈধ শিক্ষার্থীদের সিট থেকে নামিয়ে যারা এই হলে বৈধ শিক্ষার্থী হয়েও বাহিরে অবস্থান করছে তাদেরকে আগামী ১ জুলাই (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় বরাদ্দকৃত কক্ষে তুলে দেওয়ার ব্যবস্থা করবো। অবৈধ কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিগত কয়েকমাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীকে মারধর, বিছানাপত্র নামিয়ে হল ত্যাগে বাধ্য করা, সিট বাণিজ্য, হল গেটে তালা ও প্রাধ্যক্ষ লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে আসছেন একাধিক প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950