পদ্মা সেতু বিশ্বযোগাযোগ ব্যবস্থাতেও ভূমিকা রাখবে: কুবি উপাচার্য

২৮ জুন ২০২২, ১২:০৭ PM
আনন্দ র‍্যালী

আনন্দ র‍্যালী © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, 'পদ্মা সেতু শুধু আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকেই উন্নত করবে না, ভবিষ্যতে বিশ্বযোগাযোগ ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‍্যালী শেষে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে র‍্যালিটি বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। 

বক্তব্যে তিনি আরো বলেন, পদ্মা শুধু একটি সেতু নয়। এটি আমাদের গর্ব, আমাদের অহংকার। শত বাধা পেরিয়ে গড়ে উঠা এই সেতু আমাদের সক্ষমতার প্রতীক।'

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মুহা. হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬
সব এমপি নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনে আপ্রাণ চেষ্টা…
  • ০২ এপ্রিল ২০২৬
গফরগাঁও-ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলা-উপজেলায় বিশ্ববিদ্যালয় চাইলে…
  • ০২ এপ্রিল ২০২৬