বঙ্গবন্ধু কন্যাই আমাদের একমাত্র ভরসার স্থল: ববি ভিসি

২৫ জুন ২০২২, ০৫:১২ PM
বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা

বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে এ দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আগামীতে এভাবেই এগিয়ে যাবে আরও বহুদূর। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু কন্যাই হচ্ছেন আমাদের একমাত্র ভরসার স্থল। উন্নয়নের মহাসড়ক পেরিয়ে তিনিই জাতিকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা তিনি এসব কথা বলেন।

ববি উপাচার্য বলেন, পদ্মা সেতু আজ আর কোনো স্বপ্ন নয় বরং তা আজ কোটি বাঙালির স্বপ্ন পূরণের হাতিয়ার। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, সাহসী ও যোগ্য নেতৃত্বের কারণে।

অধ্যাপক ছাদেকুল আরেফিনের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন: সমাবেশস্থলে জনস্রোত

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাপনী সভায় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো.ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. বাহাউদ্দিন গোলাপের পরিচালনায় সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বাঙালির স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, বহু কাঙ্ক্ষিত এ সেতুর কারণে দক্ষিণাঞ্চলের কোটি মানুষ দেশের সকল-প্রান্তের সঙ্গে সরাসরি যুক্ত হলো। যার ফলে এ অঞ্চলের মানুষদের জীবনযাত্রা ও জীবনমানে ইতিবাচক প্রভাব পড়বে। পদ্মা সেতুর প্রভাবে দক্ষিণাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

একদিনেরও কারো বন্ধুত্ব কামনা করি না— মধ্যরাতে রহস্যময় পোস্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950