ক্রিকেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হেরেছে ঢাকা কলেজ

২৩ জুন ২০২২, ০৯:১৩ PM
ক্রিকেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হেরেছে ঢাকা কলেজ

ক্রিকেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হেরেছে ঢাকা কলেজ © টিডিসি ফটো

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মধ্য প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাছে তিন উইকেটে হেরেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি।

খেলায় আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে উতরে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি টিম। ম্যান অফ দ্যা ম্যাচ হন জবিসাসের ক্যাপ্টেন আহসান জোবায়ের।

আরও পড়ুন: জাবিতে আব্দুল্লাহ আল মাহমুদ শাফি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান জোবায়ের বলেন, আমরা নিজেরা ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যকার সম্পর্ক বৃদ্ধির জন্য এমন আয়োজন করেছি। ভবিষ্যতেও আমরা এমন সুন্দর আয়োজন অব্যাহত রাখবো। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আনাস ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান জোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬