বানভাসি মানুষের পাশে জবির নাট্যকলার শিক্ষার্থী

২২ জুন ২০২২, ০৭:৫৮ PM
বানভাসি মানুষের পাশে জবির নাট্যকলার শিক্ষার্থী

বানভাসি মানুষের পাশে জবির নাট্যকলার শিক্ষার্থী © টিডিসি ফটো

সিলেটে বানভাসি মানুষের জন্য পথনাটক প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে- বাহাদুর শাহ পার্ক, আইনজীবী সমিতি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কোর্ট ও সিএমএম কোর্টের সামনে নাটকটি প্রদর্শন করা হয়।

নাটকের প্রতিপাদ্য বিষয় ছিল বন্যার্তদের বর্তমান জীবনাবস্থা। নাটকটির মূল ভাবনায় ছিল রোহান, শান্ত, অর্ঘ্য ও বাবলু এবং নির্দেশনায় সৌমিক ও অর্ক রুদ্র।

এতে অভিনয় করেছেন নাট্যকলা বিভাগের ৭ম আবর্তনের অনামিকা, মিম, বাবলু, মারুফ, ঈশিতা, রোহান, শান্ত, সৌমিক, অর্ক রুদ্র, অর্ঘ্য এবং ৮ম আবর্তনের হিয়া, মোস্তাকিন, ঐশী, ও শৈলী। সংগীতে ছিলেন তাকরিম, পলক, নাভিদ, সুরাজ ও মৃদুল। নাটকটি প্রদর্শনের সময় অর্থ সংগ্রহ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নিশা, প্রীতি, মিঠুন, রাজিন ও সায়মা।

এ বিষয়ে নাট্যকলা বিভাগের ৭ম আবর্তনের শিক্ষার্থী ও নাটকের নির্দেশক সৌমিক ও রুদ্র জানান, নাটক মানবিকতা ও আন্দোলনের কথা বলে। সুতরাং বর্তমান বন্যার্তদের পাশে দাঁড়ানো একজন নাট্যকর্মী হিসেবে একার দায়িত্ব নয় বরং দর্শকদের মধ্যেও চেতনা দায়িত্ববোধের সৃষ্টি করা।

তারা আরও জানান, আমরা পরবর্তীতে সকল জাতীয় সমস্যাগুলো নাটকের ভাষার মাধ্যমে প্রতিবাদ ও সচেতনতার সৃষ্টি করব।

প্রসঙ্গত, নাটকটির প্রথম দিনের প্রদর্শনে অর্থ সংগ্রহ হয় ২৭ হাজার ৮২০ টাকা (সাতাশ হাজার আটশত বিশ টাকা) নাটকটি আজ বুধবার ঢাকার বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
close