স্বপ্ন দেখালেন যিনি, পূরণ করে দেখালেন তিনি: জবি ভিসি

২২ জুন ২০২২, ০৬:৪২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন এবং তা পূরণ করে দেখিয়েছেন। পদ্মা সেতু তারই প্রমাণ। বাস্তবিক অর্থে এই পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রমাণ। বুধবার (২২ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আসন্ন বাজেটে প্রত্যাশা এবং বাস্তবতা’ বিষয়ক শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আকরাম হোসেন।

জবি উপাচার্য বলেন, বিশ্বব্যাংক যখন আমাদের ছেড়ে গেলেন তখন আমরা হতাশ হইনি; বরং ঘুরে দাঁড়িয়েছি। সময়ের সাথে সাথে আমাদের সক্ষমতা আরও বাড়ছে। তবে দেশকে এগিয়ে নিতে আরও বেশ কিছু দিকে নজর দিতে হবে।

আরও পড়ুন: সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য হওয়া উচিত পদ্মা সেতু: বুয়েট ভিসি

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অধ্যাপক ড. আইনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় দেশে কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দেশে ক্রমেই ছদ্মবেশি বেকারত্ব বাড়ছে। কর্মসংস্থান বাড়াতে বাড়ানো এখন জরুরি। কর্মসংস্থান বাড়ানো গেলে বেকারত্ব কমবে এবং জিডিপির হার বৃদ্ধি পাবে। কিন্তু এদিকে আমাদের নজর খুবই কম।

আসন্ন বাজেটকে স্বাগত জানিয়ে অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, বাজেটে শিক্ষা খাতকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। যার পরিমাণ জিডিপির ১.৮ শতাংশ। গতানুগতিক এ ধারাকে পরিবর্তন করতে হবে। বঙ্গবন্ধু শিক্ষাখাতে জিডিপির ৪ শতাংশ বরাদ্দ দিতে চেয়েছিলেন। কিন্তু পঞ্চাশ বছর পরেও তা সম্ভব হয়নি।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close