দু’দিনব্যাপী গণিত উৎসব বসছে কুবি ক্যাম্পাসে

২২ জুন ২০২২, ১২:১০ PM
ম্যাথফেস্ট-২০২২

ম্যাথফেস্ট-২০২২ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে ম্যাথফেস্ট-২০২২ আয়োজন করা হয়েছে। ম্যাথ অলিম্পিয়াড, ফ্ল্যাশ মোব, মুভি শোসহ নানা আয়োজনের অনুষ্ঠানটি বুধবার (১৩ জুন) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন কেক কাটার মাধ্যমে উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান বলেন, আমরা ছোটবেলা থেকেই ০ থেকে ৯ শিখে আসছি। আমরা বিশ্ববিদ্যালয়ে যা পড়ি তার সাথে ম্যাথ জড়িত। শুধুমাত্র সায়েন্স এর জন্য নয় ম্যাথের অপরিহার্যতা অনস্বীকার্য। ম্যাথ আত্তস্থ করার বিষয়, সময় দেওয়ার বিষয়।  যে নিয়মিত প্র্যাকটিস করে সে ভালো করতে পারবে।

এছাড়া দ্বিতীয় দিনের আয়োজন হিসেবে থাকবে সেমিনার, নবীন-বরণ ও প্রবীণ-বিদায়, ইনডোর গেম ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। 

দ্বিতীয় দিনের সেমিনারে আমন্ত্রিত প্রধান বক্তা হিসেবে থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

এছাড়া আরও থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার। 

এই উৎসব থেকে চারজন দেশবরেণ্য গণিতবিদকে দেয়া হবে আজীবন সম্মাননা। তারা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুব্রত মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্রজিৎ কুমার সাহা।

উল্লেখ্য, দুইদিন ব্যাপী অনুষ্ঠানটি শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন)।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950